মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ভুয়া প্রেগন্যান্সি স্ট্রিপ, খোলা কনডম প্যাকেটের কারখানার সন্ধান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ

রাজধানীর বাবুবাজার এলাকায় নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও কনডম রি-প্যাকিং কারখানায় যৌথ অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ওষুধ প্রশাসন অধিদপ্তর।

শনিবার (১ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে এ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক বলেন, বাবুবাজারের আবদুল আলিম মার্কেটে একটি কারখানায় আজ দুপুর আড়াইটা থেকে ডিবি পুলিশ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযান চলছে। অভিযানে দেখা গেছে কারখানাটিতে নকল প্রেগন্যান্সি স্ট্রিপ তৈরি করা হতো। এ ছাড়া খোলা বাজারের কনডম এখানে প্যাকেটজাত করা হতো। অভিযানে বিপুল পরিমাণে নকল প্রেগন্যান্সি স্ট্রিট ও খোলা বাজারের কনডম জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মার্কেটের নাঈম ফার্মেসি, শাকিল ব্রাদার্স, সাহরা ড্রাগস, রাজীব এন্টারপ্রাইজ, আল আকসা মেডিসিন ও আলাউদ্দিন মেডিসিন নামের দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD