সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

ভারত ম্যাচের আগেই বড় দুঃসংবাদ বাংলাদেশের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৮:৪৮ পূর্বাহ্ণ

ভারত ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান খুইয়েছে সাকিব আল হাসানের দল। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে র‍্যাংকিংয়ে সাত থেকে আটে নেমে গেছে টাইগাররা।

আইসিসি র‍্যাংকিংয়ের সাত নম্বর পজিশন নিয়ে তীব্র লড়াই চলছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের। এশিয়া কাপে বাজে পারফর্ম করায় র‍্যাংকিংয়ে একধাপ পিছিয়ে আটে নেমেছিল বাংলাদেশ। সেই আসরের ফাইনাল খেলা শ্রীলঙ্কা উঠে এসেছিল সাতে। এরপর পুনরায় নিজেদের পজিশন পুনরুদ্ধার করে বাংলাদেশ। শেষমেশ খোয়াতে হলো সেই শ্রীলঙ্কার কাছেই।

চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে কেবল এক জয় পেয়েছে সাকিব-মুশফিকরা। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৯১। বাংলাদেশকে আটে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। ৪০ ম্যাচে তাদের রেটিং পয়েন্টও ৯১।

এদিকে, ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান আছে দুইয়ে-রেটিং পয়েন্ট ১১৫। এশিয়া কাপের শুরুতে র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল পাকিস্তান।

বিশ্বকাপে টানা দুই ম্যাচ হারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে। দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা ১১০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে। অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১০৯ পয়েন্ট নিয়ে চারে আছে। আর ১০৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে নিউজিল্যান্ড।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD