রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

ভারতের বিপক্ষে ফাইনালে পিছিয়ে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ণ

নেপালের পোখরায় সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে বাংলাদেশ ও ভারত। ম্যাচের প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে রয়েছে।

বাংলাদেশ গ্রুপ পর্যায়ে দাপুটে ফুটবল খেলেছে। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করলেও বাংলাদেশের জালে কেউ বল পাঠাতে পারেনি। তবে আজ ফাইনালে খানিকটা ভিন্ন চিত্র হয়েছে। ভারত বাংলাদেশের বিপক্ষে নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে। বাংলাদেশের রক্ষণের ভুলে ভারত ৪২ মিনিটে গোল পায়।

গ্রুপ পর্যায়ের খেলায় বাংলাদেশ ২-০ গোলে ভারতকে হারায়। ঐ ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ জোড়া গোল করেছিল। পুরো ম্যাচেই ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণ। আজ ফাইনালে বাংলাদেশ সেই খেলা খেলতে পারছে না। বল পজিশন রাখলেও আক্রমণ সেভাবে হয়নি। উল্টো ভারত বাংলাদেশের অর্ধে নিয়মিত চাপ রেখেছে।

বাংলাদেশকে খেলায় ফিরতে হলে দ্বিতীয়ার্ধে গোল করতেই হবে। নির্ধারিত সময় শেষে খেলা ১-১ গোলে ড্র থাকলে সরাসরি টাইব্রেকারে গড়াবে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী অতিরিক্ত ৩০ মিনিট নেই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD