সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ভারতের কাছে ১২ গোল খেলো বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ

এশিয়ান গেমসে নিজ গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে ১২-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ হকি দল। প্রথমার্ধে ছয় আর দ্বিতীয়ার্ধে হয়েছে আরও ছয় গোল।

আজ সোমবার গুয়াংশু কানাল পার্ক স্টেডিয়ামে জোড়া হ্যাটট্রিক করেছেন ভারতের হারমানপ্রিত সিং ও মানদ্বিপ সিং। জোড়া গোল করেছেন অভিষেক, বাকিগুলো ললিত কুমার, অমিত রোহিদাস, নীলাকান্ত শর্মা ও গুরজান সিং-এর।

৬ অক্টোবর ওমানের বিপক্ষে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমস হকিতে প্রথম ম্যাচে জাপানের কাছে ৭-২ গোলে হারে বাংলাদেশ। এরপর পাকিস্তানের কাছে হার মানে ৫-২ গোলে। তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-৩ ব্যবধানে হারায় মিমো-আশরাফুলরা। চতুর্থ ম্যাচে উজবেকিস্তানকে হারায় ৪-২ গোলে। শেষ ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD