সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

বেইলি রোডে আগুন লাগা ভবনের ম্যানেজার আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪ ৯:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনের ঘটনায় ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুলকে আটক করেছে রমনা থানা পুলিশ। শনিবার (২ মার্চ) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর হামিমুল হককে ভবনের বিভিন্ন ত্রুটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাকে কিছুক্ষণ আগে আটক করা হয়েছে। ভবনের বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গতকাল (শুক্রবার) ভবনটির নিচতলার চুমুক রেস্টুরেন্টের (ছোট রেস্টুরেন্ট) দুজন মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটকরা হলেন চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD