মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বিশ্বকাপ থেকে বিদায়ে কান্নায় ভেঙে পড়েন নেইমার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৯:৩২ am

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি দলের তারকা ফরোয়ার্ড নেইমার। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

এই বিদায়ের মধ্য দিয়ে নেইমারের নামের পাশে যোগ হয়েছে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড। ব্রাজিলের ইতিহাসে তিনি মাত্র দ্বিতীয় ফুটবলার, যিনি চারটি বিশ্বকাপে খেলেও একবারও শিরোপার স্বাদ পাননি। এর আগে এই হতাশার রেকর্ড গড়েছিলেন সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা।

নেইমার খেলেছেন ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে। অন্যদিকে থিয়াগো সিলভা ছিলেন ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে ব্রাজিলের সদস্য। বিপরীতে পেলে, কাফু, রোনালদো, জালমা সান্তোস, নিলতন সান্তোস, কাস্তিলো ও লেও — চার বা তার বেশি বিশ্বকাপ খেললেও সবাই অন্তত একবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।

তবে একটি বিশেষ কীর্তিতে নেইমার আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের পাশে। ব্রাজিলের ইতিহাসে কেবল এই দুজনই চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন।

চলতি বিশ্বকাপে নেইমার চোট কাটিয়ে স্কটল্যান্ড ও নরওয়ের বিপক্ষে দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। নরওয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন তিনি। কিন্তু সেই গোলও সেলেসাওদের বিদায় ঠেকাতে পারেনি।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই আরও একটি আসর শেষ হলো নেইমারের। আর তার ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD