সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

বিশ্বকাপে পাস নম্বর পাওয়ায় টিকে গেলেন ম্যাককালাম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:২৪ pm

সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডের ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছিলেন দলটির প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাকালাম। ইংলিশদের ব্যর্থতার পেছনে তার ‘বাজ বল’ তত্ত্বকে দায়ী করেছিলেন অনেকেই। তাই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল তার চাকরি বাঁচানোর লড়াই! সেই লড়াইয়ে পাস মার্ক পেয়েছেন ম্যাককালাম।

আগে থেকেই ২০২৭ সাল পর্যন্ত ম্যাককালামের সঙ্গে চুক্তি আছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাজে সময় পার করেছে ইংল্যান্ড দল। ফলে ম্যাককালামের সঙ্গে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই চুক্তি বাতিলের গুঞ্জন উঠেছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে খেলায় আপাতত স্বস্তি পাচ্ছেন ম্যাককালাম। তাকে তিন সংস্করণের প্রধান কোচের দায়িত্বে রাখার কথা নিশ্চিত করেছে ইসিবি। একই সঙ্গে টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও ম্যানেজিং ডিরেক্টর রব কি তাদের দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানিয়েছে বোর্ড।

স্কাই স্পোর্টসকে রব কি বলেন, ‘শেষ পর্যন্ত কথা হলো, কারা ইংলিশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে? কে দেশের সেরা খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারবে? আমার কাছে সেই ব্যক্তি হলো ব্রেন্ডন ম্যাককালাম।’

‘অনেক অনেক সাফল্য আমরা পেয়েছে তাদের দায়িত্বে। যদিও শীতের মৌসুমটা একেবারেই ভালো যায়নি, এমনটা বললেও কম বলা হবে। তবে এজন্য তাদের খারাপ নেতা বলা যায় না।’-যোগ করেন তিনি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD