রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

বিল থেকে ২ ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৭:০১ পূর্বাহ্ণ

মাগুরার মহম্মদপুরে ইছামতি বিল থেকে সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) নামের দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলে তাদের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

সবুজ ও হৃদয় উপজেলার পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে।

জানা যায়, শনিবার রাতে ২ ভাইকে কে বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজ বেলা ১১টায় এলাকাবাসী ইছামতি বিলে তাদের মরদেহ দেখতে পায়।

এ ঘটনায় বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন দুজনকে আটক করেছে পানিঘাটা ফাঁড়ি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম।

তিনি বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমি এবং মাগুরার পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD