রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে হত্যাযজ্ঞ চালাবে: স্বাস্থ্যমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৯:৫০ am

বিএনপি ও জামায়াতের কাছে দেশ নিরাপদ নয়। তারা আগামীতে ক্ষমতায় এলে হত্যাযজ্ঞ চালাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যা উন্নীতকরণে নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, যারা দেশে অগ্নিসন্ত্রাস, গ্রেনেড হামলা, লুটপাট করেছে তারা আবারো একই চিন্তা চেতনা নিয়ে রাস্তায় নেমেছে। তাই আমাদের সাবধান হতে হবে। আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে কোনো সহিংসতা করা হলে সরকার ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিকে বারবার নির্বাচনে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। তাদের কোনো কর্মসূচিতে বাঁধা দেওয়া হচ্ছে না। তারা জনগণের ক্ষতি করার চেষ্টা করলে আমরা দলীয়ভাবেও প্রস্তুত আছি। আমরা রাজনৈতিকভাবে সবকিছু মোকাবিলা করবো।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD