রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বাহুবলে মা-মেয়েকে হত্যার ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ ৭:৫২ am

হবিগঞ্জর বাহুবলে মা-মেয়েকে হত্যার ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান।

তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি দুর্ধর্ষ একটি ঘটনা। আদালতের এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার সালুটিকর এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫), হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২) ও হাজিমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় তারা ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্নালঙ্কার লুট করে। পরে তারা বাসার বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় জেলাজুড়ে। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত দাশ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এরমধ্যে আসামি আমির হোসেন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আদালত উক্ত মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD