সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বাতিল হলো ডলি সায়ন্তনীর মনোনয়ন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৯:৩২ পূর্বাহ্ণ

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনের এমপি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন।

ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান মু. আসাদুজ্জামান। এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি দ্রুত সমাধান করে আপিল করব। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব বলে আশা করছি।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD