মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বাউফলে ২০ মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরসহ ব্যাপক ক্ষতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ৯:১৫ পূর্বাহ্ণ

পটুয়াখালী বাউফলে ২০ মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বিদুৎ খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয় এবং ২০ মিনিট সময় ধরে সেটি তাণ্ডব চালায়।

বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তাণ্ডবে প্রায় শতাধিক আধা-পাকা ও কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশ ঘর বিধ্বস্ত হয়েছে গাছ ভেঙে পড়ে। এছাড়া ঝড়ে কয়েকশ বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানদি কামিল মাদ্রাসাসহ বেশ কয়েকটিকে শিক্ষা প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে।

স্থানীয় পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাতটি খুঁটি ভেঙে গেছে। এছাড়া আরও তিনটি খুঁটি হেলে পড়েছে এবং অন্তত ২০০ পয়েন্টে গাছ পড়ে তার ছিড়ে গেছে। বিদ্যুৎ অবস্থা স্বাভাবিক হতে ৪-৫ দিন সময় লাগতে পারে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজি বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD