বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে মাইক্রোবাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি ও স্থানীয় মানুষ উদ্ধার কাজ করছেন।
শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার চওয়া ইউনিয়ন হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ওসি কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫-৬ জন। এখনো কারো নাম-ঠিকানা শনাক্ত করা যায়নি।