বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে ডুবেছে লবণবাহী ২০ ট্রলার, নিখোঁজ অর্ধশতাধিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে চট্টগ্রামের আনোয়ারা উপকূলে ঝড়ের কবলে পড়ে অন্তত ২০টি লবণবাহী ট্রলার ডুবে গেছে। কোস্টগার্ড ও নৌ পুলিশ এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছেন অন্তত অর্ধশতাধিক মাঝি-মাল্লা।

বুধবার (৮ মে) সকাল ৮টার দিকে এসব ট্রলার ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারগুলো কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও চট্টগ্রামে বাঁশখালী থেকে লবণবোঝাই করে চট্টগ্রামে আসছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নৌ পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।

তিনি বলেন, ‘সকালে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া শুরু হলে ট্রলারগুলো উল্টে ডুবে যায়। স্থানীয় লোকজন, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। ডুবে যাওয়া ট্রলারের সংখ্যা অন্তত ২০টি। প্রতিটি ট্রলারে পাঁচ থেকে সাতজন মাঝি-মাল্লা ছিলেন। সব মিলিয়ে এখনো অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। নৌ-পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে।’

‘এমভি বার আউলিয়া’ নামের এক ট্রলারের মালিক আবুল কাশেম বলেন, ট্রলারটি ৬০ টন লবণ নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। ঝড়ের একপর্যায়ে কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী থেকে আরও ১৫-২০টি লবণবাহী ট্রলার আনোয়ারার গহিরা উপকূলে সাগরে ডুবে যায়। আমার ট্রলারের মাঝি-মাল্লাদের উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের মূল্য অন্তত ২০ লাখ টাকা।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD