মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ফ্লাইওভারে হঠাৎ গাড়িতে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ৭:৪৬ পূর্বাহ্ণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন ধরে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে গাড়িটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দুপুর পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস জানায়, গাড়িটিতে শুধু চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক বাইরে বেরিয়ে আসেন। কেউ হতাহত হয়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD