রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ফোন ছিনতাই করে পালাতে গিয়ে গুলশান লেকে ডুবল চোর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ৯:০৫ am

মোবাইল ফোন ছিনতাই করার পর পালাতে গিয়ে গুলশান লেকে এক ছিনতাইকারী ডুবে গেছেন।

বৃহস্পতিবার (৬ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৩ এর কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকালে মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে পানিতে লাফ দেয় চোর। কিছুদূর সাঁতার কাটার পর সে পানিতে ডুবে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।

বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি ​​অফিসার জানান, একটি ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD