মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ফরিদপুরে গণপিটুনিতে দুই ভাইয়ের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ৯:৩৯ পূর্বাহ্ণ

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে গণপিটুনিতে আশরাফুল খান (১৭) ও আশাদুল খান (১৫) নামে দুই ভাই নিহতের ঘটনা তদন্তে জেলা প্রশাসন কমিটি গঠন করেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) এ তদন্ত কমিটি গঠন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্টকে এ তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, ওই এলাকার পরিস্থিতি থমথমে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চার প্লাটুন মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, এই সহিংস ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালিমন্দিরের প্রতিমাতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে থাকা শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD