রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ফরিদপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ

ফরিদপুরের সালথায় কৃষক এসকেন সরদার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৩ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন, বিশু শেখ, কামরুল মাতুব্বর, আলম ফরাজি, বিকুল সরদার ও রুবেল মাতুব্বর। সকলেরই বাড়ী জেলার সালথা উপজেলার বিভিন্ন গ্রামে।

এর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি নওয়াব আলী মৃধা জানান, ২০২৬ সালের ২১ ডিসেম্বর জেলার সালথা উপজেলার দক্ষিণ আটঘর গ্রামের বাসিন্দা কৃষক এসকেন সরদার এর রক্তাক্ত মরদেহ জয়কাইল এলাকার একটি ফসলী ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় এসকেন সরদারের ছেলে ইয়াসিন সরদার বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, সাক্ষী ও শুনানি শেষে হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD