রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবি এনসিপির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে অবিলম্বে এর সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় এ ধরনের অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনা দেশের শিক্ষিত যুবসমাজকে হতাশ করছে বলে মনে করছে দলটি।

সাংবাদিকদের বলেছেন এনসিপির দায়িত্বশীল নেতারা, একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে পরীক্ষার এই অনিয়ম কোনোভাবেই বরদাশত করা যায় না। তাই আগামী ১৬ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের পুরো ঘটনাটির একটি নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD