শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

প্যারিসে পিএসজির ৬ গোলের রাজকীয় তান্ডব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ

ফরাসি লিগে পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরেই চেনা রূপে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপের মঞ্চে দাপুটে শুরু করেছে টানা দুবারের চ্যাম্পিয়নরা। প্যারিসের বড় জয়ের নায়ক ফেররান তোরেস ও উসমান দেম্বেলে।

ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে পিএসজি মাঠে নামে অত্যন্ত আক্রমণাত্মক মানসিকতা নিয়ে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগে প্রবল চাপ সৃষ্টি করে ফরাসি ক্লাবটির ফরোয়ার্ড লাইন। একের পর এক আক্রমণ সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে স্লোভান ব্রাতিস্লাভার ডিফেন্ডাররা। মাঠের প্রতিটি পজিশনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে পিএসজি সমর্থকদদের উল্লাসে ভাসায়।

ম্যাচজুড়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দল বড় জয় নিশ্চিত করায় কোচিং স্টাফ ও ক্লাব ম্যানেজমেন্ট সন্তুষ্টি প্রকাশ করেছেন। ইউরোপের শীর্ষ এই টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে এই জয় আত্মবিশ্বাস জোগাবে বলে ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন। আগামী ম্যাচগুলোতেও এই ধারা অব্যাহত রাখতে পিএসজির খেলোয়াড়েরা কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD