শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

পুলিশ লাইনসের ব্যারাক থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ৬:২৯ am

সাতক্ষীরা পুলিশ লাইনসে সদ্য যোগদানকারী উপপরিদর্শক (এসআই) আজাহার আলী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ লাইনসের ব্যারাকের দোতালায় একটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আত্মহননকারী এসআইয়ের নাম মো. আজাহার আলী। তিনি যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। তিনি গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।

সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD