বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

পুটখালী সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪ ৭:৫৩ পূর্বাহ্ণ

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় বিএসএফের গুলিতে আমজেদ আলী (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করছে তার পরিবার। রোববার (১৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আমজেদ আলী (৩৫) পুটখালীর কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচাদ আলীর ছেলে।

আহতের ভাই আমের আলী বলেন, রোববার রাত ৮টার দিকে পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকা দিয়ে ভারত থেকে গরু চোরাই পথে নিয়ে আসার সময় ভারতীয় সীমন্ত রক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা গুলি ছোড়ে। এতে আমার ভাই আমজেদ আলীর বাম পায়ে গুলি লাগে। এ অবস্থায় তিনি পালিয়ে বাড়িতে চলে এলে রাত ৩টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত আমজেদ আলী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা ২১ ব্যাটালিয়নের লেফট্যানেন্ট কর্ণেল খুরশীদ আলম বলেন, বিএসএফ এর গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে বলে শুনেছি। আমার ৯ কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো স্থানে এ ঘটনা ঘটেছে সেই জায়গাটি এখনো খুঁজে বের করতে পারছি না। গতকাল রাতে বিজিবির যে সকল সদস্যরা টহলরত ছিল তারাও জানিয়েছে যে তারা কোন গোলাগুলির শব্দ শুনতে পাননি। আহতের এলাকায় আমি লোক পাঠিয়েছিলাম, তারা কেউ বাড়িতে নেই। এলাকার লেকজন বলল আহত হয়েছে, কিন্তু কিভাবে আহত হয়েছে বা ঘটনাটি কোথায় ঘটেছে তারাও বলতে পারছেন না। আহত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বিস্তারিত জানতে পারব।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD