রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ঘোষণা কখন, কে এগিয়ে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬ ১১:১৯ am

ভারতের পশ্চিমবঙ্গের মানুষ বিধানসভার নির্বাচন শেষে এখন ফলাফলের অপেক্ষায় আছেন। সেখানে মোট ২৯৪টি আসনে দুই ধাপে ভোটগ্রহণ হয়। এতে ছয় কোটির বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

গত ২৩ ও ২৯ এপ্রিল ভোগ্রহণ হয়। এই ভোটের ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (৪ মে)। তবে ফালটা নামে একটি আসনে ব্যাপক অসঙ্গতির অভিযোগ ওঠায় সেখানে আগামী ২১ মে আবার ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কাল প্রকাশ করা হবে ২৯৩টি আসনে ফলাফল।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। তবে সকাল থেকে গণনা করা হবে পোস্টাল ব্যালট। এরপর গণনা হবে ইভিএমের ভোট।

পশ্চিমবঙ্গে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়েছে। আর ইভিএমের ভোট কাগজের ব্যালটের চেয়ে দ্রুত সময়ে গণণা করা যায়। ধারণা করা হচ্ছে, দুপুরের মধ্যে বেসরকারি ফল চলে আসবে।

কে এগিয়ে?

২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত জরিপ প্রকাশ করে বিভিন্ন সংস্থা। যাদের বেশিরভাগই এবার হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) এগিয়ে রেখেছে। তারা বলেছে, এবার সেখানে সরকার গঠন করতে পারে বিজেপি। যদি এটি হয় তাহলে প্রথমবারের মতো হিন্দুত্ববাদীদের কবলে যাবে পশ্চিমবঙ্গের রাজনীতি।

তবে বুথ ফেরত জরিপের তথ্য উড়িয়ে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, বিজেপির লোকেরা অর্থ ব্যয় করে এসব বুথ ফেরত জরিপ তৈরি করেছে। যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি দাবি করেন, গত তিনবারের মতো এবারও তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD