শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৩:২৩ pm

শিক্ষাব্যবস্থার সঙ্গে চাকরির বাজারের সমন্বয় করে দেশের শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জব মার্কেটের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও কর্মমুখী করা হবে।

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার সঙ্গে চাকরির বাজারকে সমন্বয় করে পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ও দক্ষতার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের মধ্যে সামঞ্জস্য তৈরি করা হবে।

তিনি জানান, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ ধরে কাজ করছে সরকার। অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা খাতেও জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ক্ষেত্রে শুধু গবেষণার পরিমাণ বিবেচনা করলেই হবে না উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে এবং কোথায় অর্থ ব্যয় করছে, সেটিও গুরুত্বপূর্ণ। এসব বিষয় যথাযথভাবে তুলে ধরতে পারলে বিশ্ববিদ্যালয়ের রেটিং বাড়াতে তা সহায়ক হবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং কর্মবাজারের চাহিদার সঙ্গে উচ্চশিক্ষার সমন্বয় আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD