শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ

রাজধানীর পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পল্টন মোড়ে সন্ধ্যার দিকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ আহত হননি। আমরা জড়িতদের ধরতে কাজ করছি।

এদিকে রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।

আহতরা হলেন মো. এমদাদুল হক খান (৫৬) ও মো. নাজমুস শাহাদাত প্রতীক (৩৮)। তাদের মধ্যে এমদাদুল হক খান জয়েন্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ব্যাংকে ও নাজমুস শাহাদাত প্রতীক ইঞ্জিনিয়ার হিসেবে সামিট গ্রুপে কর্মরত।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD