কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনী দলীয় পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে অর্থ ও খাসি হাতিয়ে নিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি গোপন কথোপকথনের অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এহেন অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক