মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ৪:৪৯ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মৌ রানী দাস (১৭) নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৌয়ের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট মৌ। সে স্থানীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বসতঘরে থাকা ধানের উগারের (কাড়ি) ভেতরে মৌ দাসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে থানা-পুলিশে খবর দেওয়া হয়।
‌

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD