শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

নাটোরে অস্ত্রের মুখে তুলে নিয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গায় এক প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে (৩০) গণধর্ষণ করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা শেষে গৃহবধূ নিজে বাদী হয়ে মঙ্গলবার বিকেলে চারজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন ইউপি সদস্যের ছেলে তুহিন আলী (২২), ওসমান আলী (৪৫), জীবন (২৪) ও শুভ প্রামাণিক (২৩)।

মামলা ও স্থানীয় সূত্রে গেছে, নলডাঙ্গা উপজেলার প্রবাসীর বাড়ির বেশিরভাগ সদস্য সোমবার রাতে বাড়ির পাশের পুকুরে মাছ চুরি হচ্ছে কিনা তা দেখতে যায়। তখন ওই গৃহবধূ বাসায় একাই ছিলেন। এ সুযোগে তুহিন, ওসমান ব্যাপারী ও জীবন ওই গৃহবধূকে একা পেয়ে গলায় অস্ত্রের মুখে বাড়ির পাশের নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

পরে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে এসে গৃহবধূকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এ সময় গৃহবধূকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় অভিযুক্তরা আইনগত ব্যবস্থা না নিতে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের এক প্রবাসীর স্ত্রী জানায়, অভিযুক্ত তুহিন কিছুদিন আগে একছাত্রীকে যৌন হয়রানি করে। ওই ঘটনায় ১১ দিন কারাগারে ছিল তুহিন। কারাগার থেকে বের হয়ে সে আবারও একই কাজ করেছে।

অভিযুক্ত তুহিনের বাবা ইউপি সদস্য তার ছেলের পূর্বের ঘটনা স্বীকার করে বলেন, কালকের ঘটনা যদি সত্যি হয় তাহলে তার উপযুক্ত বিচার হোক।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, প্রবাসীর স্ত্রী চারজনের নাম উল্লেখ করে মামলা করছেন। আমরা তদন্ত করছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD