শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নাটোরের লালপুরে নছিমনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ৭:০২ পূর্বাহ্ণ

নাটোরের লালপুরে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় নছিমনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে উপজেলার দক্ষিণ লালপুর এলাকার চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম ট্রেনযোগে নওগাঁয় বোনের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদী-লালপুর প্রধান সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এসময় একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে ভোরে একই উপজেলার গোধরা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার এসআই আলিমুল আল রাজি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD