রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪ ৮:১৮ পূর্বাহ্ণ

নরসিংদীর মনোহরদীতে গভীর নলকূপ বসানোর সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে রুবেল মিয়া (৩০) ও রাকিবুল হাসান (১৭)। তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, উপজেলার গাছুয়ারকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন রুবেল মিয়া, রাকিবুলসহ ১০-১২ জন শ্রমিক। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন দুই ভাই। এ সময় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, নলকূপ বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুই ভাই মারা গেছেন। পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD