যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাস। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত হয়েছেন ৬১৭ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কাউন্টিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ বিশেষ সতর্কতা জারি করেছে। মশার কামড়ের মাধ্যমে ছড়ানো এই রোগটি প্রতিরোধে নাগরিকদের ঘরবাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা এবং মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে মশা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে চিকিৎসকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে বয়স্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরববাংলা টিভি