সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ধলেশ্বরীতে নিখোঁজের একদিন পর ভেসে উঠলো বাবা মেয়ের মরাদেহ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:১৫ am

মানিকগঞ্জ প্রতিনিধি: অবশেষে দীর্ঘ ২৬ ঘন্টা পর ভেসে উঠলো মানিকগঞ্জের সিংগাইর বায়রা এলাকায় ধলেশ্বরী নদীতে ডুবে নিখোঁজ হওয়া সেই বাবা মেয়ের মরাদেহ। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মরাদেহ নদীতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

বিষিয়টি নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক হোসেন

তিনি জানান, গতকাল সন্ধা হয়ে যাওয়ায় তাদের উদ্ধার অভিযান সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়। ঢাকা থেকে আরেকটি ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়ার কথা ছিল। এর আগেই সকাল পৌনে ৯টার দিকে খবর আসে নিখোঁজ বাবা মেয়ের লাশ নদীতে ভেসে উঠেছে। পরে তাদের উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এর আগে গতকাল সকাল ১০টা থেকে মানিকগঞ্জের আরিচা স্থল কাম নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যসহ মোট ৮ সদস্যের একটি উদ্ধার দল অনেক খুঁজাখুঁজি করেও নিখোঁজ বাবা মেয়ের খুজ পেতে ব্যর্থ হন। পরে সন্ধা হয়ে গেলে সকাল পর্যন্ত তাদের উদ্ধার অভিযান স্থগিত রাখেন।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে গোসলে নেমে বাবা মেয়ে নিখোঁজ হন। তারা হলেন, বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ী গ্রামের বাসিন্দা মহিদুর রহমান (৪৫) ও তার মেয়ে রাফা আক্তার (১২)।

এ ঘটনায় বাবা মেয়ের পরিবারে বইছে শোকের মাতম

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD