বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরলো অস্ট্রেলিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ১১:০৮ am

ওপেনিং জুটিতেই এসেছে ১২৫ রান। হাফসেঞ্চুরি পেয়েছেন পাথুম নিশাঙ্কা আর কুশল পেরেরা। লঙ্কান দুই সেট ব্যাটার ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিলেন। তাদের দুজনকেই সাজঘরে ফেরান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

এরপর আঘাত হেনেছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে ব্যক্তিগত ৯ রানেই সাজঘরে ফিরিয়েছেন তিনি। দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৬৫ রান।

দুই দলের অবস্থা একইরকম। শ্রীলঙ্কাও তাদের প্রথম দুই ম্যাচ হেরেছে, অস্ট্রেলিয়াও। তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ।

লখনৌতে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টসভাগ্য সহায় হয়েছে শ্রীলঙ্কার। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দাসুন শানাকার চোটে অধিনায়কের দায়িত্ব পাওয়া কুশল মেন্ডিস।

ওপেনিং জুটিতে দারুণ সূচনা পায় লঙ্কানরা। অস্ট্রেলিয়ার বোলারদের পাত্তা না দিয়ে উদ্বোধনী জুটিতে ১২৫ রান তুলে ফেলেন পাথুম নিশাঙ্কা আর কুশল পেরেরা। অবশেষে ২২তম ওভারে এসে উইকেটের দেখা পায় অস্ট্রেলিয়া। জুটি ভাঙেন অসি অধিনায়ক প্যাট কামিন্স।

কামিন্সকে হুক করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক ক্যাচ হন নিশাঙ্কা। ৬৭ বলে ৬১ রানের ইনিংসে ৮টি বাউন্ডারি হাঁকান লঙ্কান ওপেনার।

এরপর আরেক সেট ব্যাটার কুশল পেরেরাকে দারুণ এক ডেরিভারিতে বোল্ড করেন কামিন্স। ৮২ বলে ১২ বাউন্ডারিতে পেরেরার ব্যাট থেকে আসে ৭৮ রান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD