সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

দুর্নীতি প্রতিরোধে সিঙ্গাইরে মানবন্ধন ও আলোচনাসভা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ১২:০৭ pm

জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: দুর্নীতি প্রতিরোধে মানিকগঞ্জের সিঙ্গাইরে আলোচনাসভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এই অনুষ্ঠান হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিন সকাল ১০ টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের অনুষ্ঠান শুরু হয়। পরে পৌর শহরের ভাষাশহীদ রফিক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সিঙ্গাইর বালিকা উচ্চবিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইউনুসের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জল ও মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার।

সিঙ্গাইর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক বেনীমাধব সরকারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট ইতিরানী সাহা, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র মালো, সদস্য আবু বকর সিদ্দিকী, মুক্তিযোদ্ধা অলক কুমার সাহা ও সিঙ্গাইর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তানহা আক্তার প্রমুখ।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ধল্লা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কালিয়াকৈর খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়ের হোসেন খান, সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হারুন অর রশিদ, এনামুল হক, রাধেশ্যাম সাহা ও রেখা রানী সরকারসহ শিক্ষক-শিক্ষার্থী সরকারি কর্মকর্তা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD