মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে সিঙ্গাইরে মানববন্ধন ও আলোচনাসভা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ ১১:২২ am

‎জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর, মানিকগঞ্জ: নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের সিঙ্গাইরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা। দুর্নীতি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ২ এর আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) এসব কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এদিন সকাল সাড়ে ১০ টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের অনুষ্ঠান শুরু হয়। পরে পৌর শহরের ভাষা শহীদ রফিক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো: ইউনুছের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: কামরুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথির বক্তব্যদেন পুলিশ পরিদর্শক (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

‎উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র মালোর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার আব্দুল ছালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরসহ-সভাপতি অ্যাডভোকেট ইতিরানী সাহা, সাবেক সাধারণ সম্পাদক বেণী মাদব সরকার, সদস্য আবু বকর সিদ্দিকী, সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মীম আলম প্রমূখ।

‎এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মঞ্জুরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হারুন অর রশিদ, এনামুল হক, রেখা রানী সরকার ও সাংবাদিক জসিম উদ্দীন সরকারসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সরকারি কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD