বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ্ঠা‌নে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা। আজ (সোমবার) সকা‌লে তি‌নি ঢাকা‌র উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন।

শ্রীলঙ্কার বাংলা‌দেশ হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ‌ দি‌তে আজ সকা‌লে কল‌স্বো বিমানবন্দর থে‌কে ঢাকার উদ্দেশে যাত্রা ক‌রে‌ছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা।

হাইক‌মিশন বল‌ছে, এই ঐতিহাসিক অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণ বাংলা‌দেশ এবং শ্রীলঙ্কার মধ্যে শক্তিশালী এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD