ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে রাজধানীতে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৪৫ জন রোগী ভর্তি হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।