মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ

এই সিরিজ দিয়েই নতুন যুগের সূচনা হচ্ছে ভারত-শ্রীলঙ্কা দুই দলেরই। ভারতের নেতৃত্বে এসেছেন তরুণ সূর্যকুমার যাদব, শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা।

পাল্লেকেলেতে এক ঝাঁক তরুণের এই লড়াইয়ে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। অর্থাৎ ভারত প্রথমে ব্যাটিং করবে।

ভারতের শুধু অধিনায়ক পরিবর্তনই নয়, নতুন কোচও এসেছেন। রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গৌতম গম্ভীর।

ভারত একাদশ
শুভমান গিল, জশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিশাভ পান্ত, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদিপ সিং, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশঙ্কা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD