সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৮ am

ঝিনাইদহে বিদ্যুতের তারের ওপর পড়ে থাকা পেঁপেগাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাবি হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপেগাছ ভেঙে পড়ে। সেসময় মোকছেদ তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে আজ সকালে সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায় তারা।

তখন ওই তার থেকে মোকছেদকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগকে বলে সংযোগ বন্ধ নিশ্চিত করে উদ্ধার করা হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD