রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

ঝাড়ু হাতে নেবি ক্যাম্পাস পরিষ্কার করলেন উপাচার্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান। শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে এবং ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে তিনি নিজেই এই উদ্যোগ গ্রহণ করেন।

রোববার দুপুরে মাথায় সার্জিক্যাল ক্যাপ ও হাতে গ্লাভস পরে ক্যাম্পাসের আগাছা, ময়লা ও আবর্জনা পরিষ্কার করেন তিনি। উপাচার্যের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগ নিয়মিত পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপাচার্যের সাথে পরিচ্ছন্নতা কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেন এবং নিজহাতে ক্যাম্পাসের বিভিন্ন অংশ পরিষ্কার করেন। পরে উপাচার্য উপস্থিত সকলের সাথে কথা বলেন এবং একটি সুন্দর ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নিজের আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের পচা ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে যেমন তরুণ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত রাখতে হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের এমন সামাজিক ও গঠনমূলক কর্মকাণ্ড বেশ প্রশংসিত হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পতিত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ যে দলীয় সংস্কৃতির নামে বিশৃঙ্খলা তৈরি করেছিল, তার বিপরীতে এখন সুস্থ ধারার চর্চা শুরু হয়েছে। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহলে দারুণ ইতিবাচক সাড়া ফেলেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD