শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগে ফেনীতে আটক ২২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

ফেনী-১ ও ৩ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে জাল ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলায় ১৩ জন, ফেনী-১ আসনের ছাগলনাইয়ায় ৭ জন ও ফুলগাজীতে ২ জন রয়েছেন।

Bangladesh Parliament Electionজাতীয় সংসদ নির্বাচনের আসন, প্রার্থী, ফলাফল ও সব খবর এখানে।
রোববার ভোট গ্রহণ শেষে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান আটককৃতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর তিনটি আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ছয়জন, ফেনী-২ আসনে আটজন ও ফেনী-৩ আসনে ১০ জন।

তিনি আরও জানান, ফেনীর তিনটি আসনে ১২ লাখ ৪৬ হাজার ১২৬ জন ভোটার আছে। ভোটাররা ৩৯৯টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দিনভর ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আনসার ভিডিপি, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD