রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের সাবেক হোম ইকোনমিকস কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মধ্যরাতে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
জানা গেছে, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট দূরীকরণ এবং বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন কলেজটির সাধারণ ছাত্রীরা। এরই ধারাবাহিকতায় গভীর রাতে তাদের ওপর পুলিশ চড়াও হয় এবং লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ কোনোভাবেই কাম্য হতে পারে না। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে শিক্ষাঙ্গনে এ ধরনের দমনপীড়নের সংস্কৃতি গড়ে উঠেছিল বলেও মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। ক্ষতিগ্রস্ত ছাত্রীদের সুচিকিৎসা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবক মহল। কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক