যশোরের চৌগাছা উপজেলায় কার্যুত নিষিদ্ধ আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত নেতার নাম সানোয়ার হোসেন বকুল (৫৫)। তিনি চৌগাছা উপজেলা কার্যুত নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং স্বরূপদাহ ইউনিয়ন কার্যুত নিষিদ্ধ আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিয ও টহলের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক সানোয়ার হোসেন বকুল চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামের মৃত সোলাইমান হোসেনের সন্তান। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও সমালোচনা চলছিল। সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের জানিয়েছেন।
উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কার্যুত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিগত দিনে সংঘটিত বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খলার নেপথ্যে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে কার্যুত নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যুত নিষিদ্ধ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চৌগাছায় এই নেতার আটকের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক