সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা, পালাল ছাত্রলীগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৬ am

গোপালগঞ্জে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়েছেন জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের শহীদ মিনার চত্বরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলেক্ষ্যে কেক কাটার আয়োজন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কেক কাটা শেষে কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে বের হতে গেলে প্রধান ফটকে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ভয়ে দৌড়ে পালিয়ে যান। পরে সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রীদের দিয়ে ক্যাম্পাসের ভেতরে প্রতিবাদ মিছিল করেন তারা।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা কলেজ ক্যাম্পাস থেকে সড়কের দিকে বের হতে গেলে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে- এমন আশঙ্কায় শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে মেইন রাস্তায় বের হতে দেয়নি পুলিশ। এ সময় এলোপাতাড়ি ছোটাছুটি করে ছাত্রলীগের নেতাকর্মীরা ভয়ে পালিয়ে যান। আমরা জানি না যে তারা কেন এভাবে পালিয়ে গেছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD