মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

গিলকে অধিনায়ক করে ভারতের দল ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ১৫ সদস্যের এই দলে নতুন মুখ পাঁচজন। আর প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল।

ভারতের টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেলেন অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল এবং তুষার দেশপান্ডে। তাদের মধ্যে জুরেল এর আগে টেস্ট ক্রিকেট খেলেছেন। বাকিরা জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো।

দলের বেশির ভাগ নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপ স্কোয়াডের মাত্র দুইজন আছেন এই দলে।

এই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। দুই দলের মাঠের লড়াই শুরু হবে ৬ জুলাই থেকে। এর পরের দিনই দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। বাকি তিনটি ম্যাচ ১০, ১৩ ও ১৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারেতে।

ভারত স্কোয়াড

শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, আভেষ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার এবং তুষার দেশপাণ্ডে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD