শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৩০ জন, মৃত্যু শূন্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ১১:১৭ am

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩০ জন রোগী। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহে ৭ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুর বিভাগে ৫ জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১১৮ জনের এবং মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৯৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশা নিধনে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD