মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

খুলনা কৃষি ব্যাংকের তিন কর্মকর্তা কারাগারে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ

খুলনার ফুলতলায় কৃষি ব্যাংকের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (১ জুলাই) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

খুলনার সিনিয়র বিশেষ জেলা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান ও অ্যাডভোকেট সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান ও কেএম জাকারিয়া এবং পরিদর্শক সৈয়দ হাসমত আলী।

জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩২টি ঋণের বিপরীতে ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফয়সাল কাদের ২০২১ সালের ২৭ জানুয়ারি বিশেষ জেলা জজ আদালতে মামলা করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD