মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

খিলগাঁওয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ৭:১২ পূর্বাহ্ণ

রাজধানীর খিলগাঁওয়ে সাবিহা জাহান (১২) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সাবিহা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত পৌনে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাবিহা জাহান চাঁদপুরের শাহরাস্তি থানার হাসান ফরিদ গ্রামের শাহজাহান খানের মেয়ে। তারা বর্তমানে পূর্ব গোড়ানে ভাড়া বাসায় থাকেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে সাবিহা ছিল ছোট।

বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সাবিহা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি নিহত স্কুলছাত্রীর বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। তিন ভাই বোনের মধ্যে সাবিহা সবার ছোট। সে মতিঝিল মডেল স্কুলের পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করত। গত রাত সাড়ে আটটার দিকে ভাই-বোনদের মধ্যে ঝগড়া হলে বাবা-মা তাকে বকা দিলে সে একটি রুমে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে।

সাবিহার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD