মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধসে যানচলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৫:৪৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির আলুটিলায় সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আলুটিলার সাপমারা এলাকার কাছাকাছি এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

পাহাড় ধসে হতাহতের ঘটনা না থাকলেও খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে সড়কের ওপর মাটি পড়েছে। সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করা হবে। মাটি সরানো হলেই যানচলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD