মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

কুমিল্লায় এসি ল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল চলাকালে কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) সৌম্য চৌধুরীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে এসি ল্যান্ডের ব্যবহৃহত সরকারি ওই গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ সময় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়িচালক ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন। উত্তেজিত শিক্ষার্থীরা একপর্যায়ে সহকারী কমিশনারের গাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। দুষ্কৃতকারীরা এসি ল্যান্ডের গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে। যারা গাড়িটিতে আগুন দিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD